Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সমস্যা হলে সরাসরি থানায় আসবেন কোন দালাল ধরতে হবেনা -ওসি জাকির হোসেন

 দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

 দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

আপনারা কোন সমস্যায় পরলে সাথে সাথে থানায় চলে আসবেন কোন দালাল ধরতে হবে না, আমি আইনের মধ্যে থেকে আপনাদের সেবায় ব্রত আছি। পটুয়াখালীর দুমকিতে মুরাদিয়া ইউনিয়ন সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে মাদক, চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাস বিরোধী সমাবেশে  এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুমকি থানার অফিসা‌‌ ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন।

 

শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩টায় মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে মুরাদিয়া কলবাড়ি বাজারে অনুষ্ঠিত  এ সমাবেশে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিন হাওলাদার, দুমকি উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাও.খায়ের, দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন। মুরাদিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ,  মুরাদিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফোরকান আহমেদ।

 

দুমকি উপজেলা যুবদল এর যুগ্ম আহবায়ক মাইনুল হাসান সোহেল, জাকির হোসেন মিলন, দুমকি উপজেলা কৃষক দল এর যুগ্ম আহবায়ক  গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউনিয়ন যুবদল আহবায়ক আবু সায়েম খান  বাংলাদেশ ছাত্র শিবির দুমকি উপজেলা সভাপতি মাসুদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এ সমাবেশে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।