Nabadhara
ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ১৫, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল অফিস

নড়াইলে নাশকতার মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাসসহ ১৮ জনকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।

 

রোববার (১৫ডিসেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান এ আদেশ দেন। গত ১০ সেপ্টেম্বর রাতে মামলাটি দায়ের করেন সদর উপজেলা বাহির গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ।

 

মামলায় অভিযোগ করা হয়, ৪ আগস্ট ২০২৪ দুপুরে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, লাঠি, ছোরা, শর্টগান, বন্দুক, পিস্তল ও হাতবোমাসহ দেশীয় অস্ত্র নিয়ে জোটবদ্ধ হয়ে চৌরাস্তা থেকে চিত্রানদীর পূর্ব পাড় পর্যন্তু বেআইনি সমাবেশ করে। ওই সময় নাকশী বাজার হতে মালিবাগ হয়ে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ স্বৈরচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখের শেখ রাসেল সেতুর পূর্ব পর্যন্তু পৌঁছালে আসামিরা জোটবদ্ধ হয়ে গুলিবর্ষণ করে। এসময় গুলিতে সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে শফিকুল ইসলাম গুরুতর যখম হয়। এছাড়া বোমার আঘাতে অনেকে আহত হয়। তাদের ইট-পাটকেলেও অনেকে আহত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

 

নড়াইল জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)এ্যাডঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। রোববার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তিনি আরও বলেন, ওই মামলায় মাশরাফী বিন মর্তুজাসহ ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।