Nabadhara
ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খাল দিয়ে ছদ্মবেশে পালালেন তাহেরি- আটক ৬ ভক্ত

 এস এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

 এস এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত ১২ ডিসেম্বর বিকালে ওয়াজ মাহফিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় ১৩ ডিসেম্বর আখাউড়া থানায় এসআই বাবুল বাদী হয়ে গিয়াস উদ্দিন আত তাহেরিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা করেছে।

 

পরের দিন শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ি গ্রামে আহলে সুন্নত ওয়াল জামাত নামের একটি স্থানীয় সংগঠনের আয়োজনে আরেকটি মাহফিলের উপস্থিত হওয়ার কারণে সেখানে বিজয়নগর থানা পুলিশের প্রতিনিধি দল উপস্থিত হওয়ার পরেই উত্তপ্ত হয়ে উঠে মাহফিল। এসময় গিয়াস উদ্দিন তাহেরিকে তার ভক্তরা পাশের একটি বাড়িতে নিয়ে যায়। পরে সে বাড়ির পিছনের বিল দিয়ে ছদ্মবেশে পালিয়ে যায়। মাহফিলের উপস্থিত উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত তিনটি গাড়ির গ্লাস ভাঙচুর করে। এই ঘটনায় এসআই ফারুক আহমেদ, এএসআই পদ্রীপ দাসসহ ছয়জন পুলিশ আহত হয়েছেন।

 

 

পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাঁধা ও পরিবেশ অস্থিতিশীল করার অপরাধে ছয়জনকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চর ইসলামপুর মধ্যপাড়ার মন মিয়ার ছেলে ওমর আলী (২৯), একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে হাকিম মিয়া (৩৭), মৃত আব্দুল কাশেমের ছেলে সেলিম মিয়া (২৪), নাজিরাবাড়ির রমজান মিয়ার ছেলে শাহানুর (৩৫), একেই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মিজান মিয়া ও ছতরপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে মোশাররফ মিয়া।

 

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. রওশন আলী জানান, উপজেলার নাজিরাবাড়িতে গিয়াস উদ্দিন তাহেরি অনুমতিহীন মাহফিল করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পরে উপস্থিত মানুষের মধ্যে তাহেরি গ্রেফতার আতঙ্কে কিছু জনতা উশৃংখল হয়ে পুলিশের ব্যবহৃত গাড়িতে হামলা চালিয়ে তিনটি গাড়ি ভাঙচুর করে। পুলিশের কাজে বাঁধা ও পরিবেশ অস্থিতিশীল করার অপরাধে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।