Nabadhara
ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ১৬, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার (১৬ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক সংগঠন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

 

সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা অবদানের কথা তুলে ধরেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।

 

এসময় আরোও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ^াস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ^াস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: জিসান আলী, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুসহ বীর মুক্তিযোদ্ধাগণ, শহিদ পরিবারের সদস্যরা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের সমন্বয়ে আড়ম্বরপূর্ণ বিজয় মেলা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।