Nabadhara
ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ হতে শহীদদের স্মরণে সকাল ৯ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য প্রদান করা হয় ।

 

পরে উপজেলা কোর্ট চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে সকাল ১১ টায় জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও উন্নতমানের খাবার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উপজেলা মাঠ চত্বরে বিজয় মেলা ও বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে সংগীত অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপস্হিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।