Nabadhara
ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ সাংবাদিক ফোরামের পক্ষ হতে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন

 গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ফোরামের সদস্যরা গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন।

 

পরে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক, যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যুগ্ম আহবায়ক ও যুগান্তর পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম আহবায়ক ও দৈনিক বাংলা ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম সদস্য সচিব ও দৈনিক নয়া শতাব্দী ও দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন, সংগঠনের সদস্য এবং দৈনিক জনকণ্ঠ ও দেশ টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, দ্যা ডেইলি মর্নিং পোস্টের স্টাফ রিপোর্টার মজিবুর রহমান খান জুয়েল, দৈনিক কালবেলা ও মাই টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিন , দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. শাকিল মোল্লা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।