Nabadhara
ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
ডিসেম্বর ১৬, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

মহান বিজয় দিবসে এবার সরকারীভাবে শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন সহ অন্যান্য আয়োজনে অংশগ্রহনের ব্যবস্থা ছিল না। যে কারনে কিছুটা ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সানসাইন কলেজিয়েট স্কুল।

 

এ দিন তারা উপজেলার ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৪ জন ৫ম শ্রেনীর শিক্ষার্থীর অংশগ্রহনে বৃত্তি পরিক্ষার আয়োজন করে। এর মধ্য হতে সেরা ২০ জনকে বিভিন্ন অংকের আর্থিক বৃত্তি প্রদান হয় আগামী এক বছরের জন্য তাদের যাবতীয় শিক্ষা সহায়তা প্রদান করার ঘোষনা দেয়া হয়। স্কুল কতৃপক্ষ জানিয়েছে, পরিক্ষায় স্বচ্ছতার জন্য সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষকের ৩ সমন্বয়ে গড়া একটি টিম প্রশ্ন প্রনয়ণ এবং উত্তরপত্র মূল্যায়ন করেন।

 

এছাড়া পরিক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করেন সানসাইন কলেজিয়েট স্কুল বাদে উপজেলার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরা। বেলা ১২ টায় শুরু হয়ে এক ঘন্টা ব্যাপী চলে ১০০ নম্বরের নৈব্যক্তিক এই পরিক্ষা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন জানান, মেধাবী শিক্ষার্থী বাছাই করা এবং বিগত দিনের পিছিয়ে পড়া শিক্ষাকে সামনে এগিয়ে নিতে মহান বিজয় দিবসের দিনে তাদের এই উদ্যোগ। আশা করছি এতে শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকৃত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।