Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গুচ্ছতেই থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ
ডিসেম্বর ১৭, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ

এবছরও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে বলে স্পষ্ট জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ ।

 

এ সময় তিনি বলেন, গুচ্ছ পদ্ধতি শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুবিধা নিয়ে আসে। এটি শিক্ষার্থীদের ভর্তির খরচ ও সময় সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখে। যদিও কিছু চ্যালেঞ্জ আছে, তবে আমরা মনে করি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় সার্বিক সমন্বয় সম্ভব। শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে যবিপ্রবির বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী জানান, “গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হওয়া সহজ এবং আমাদের পরিবারকেও আর্থিকভাবে কম চাপের মধ্যে রাখতে পারে। জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের মো: হাসান বলেন, গুচ্ছ পরীক্ষায় অর্থ সাশ্রয় হলেও অনেক কিছুই এখনো ঠিকমতো পরিচালিত হচ্ছে না। শিক্ষার মান ও নিজেদের অবস্থান ধরে রাখতে যবিপ্রবির গুচ্ছ থেকে বের হয়ে আসা উচিৎ বলে মনে করি।

 

প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষে করোনাকালীন সংকট মোকাবিলা করতে ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু করে। এরপর থেকে শিক্ষার্থীদের মধ্যে মতভেদ সৃষ্টি হলেও অধিকাংশ প্রতিষ্ঠান এখনো গুচ্ছে থাকার পক্ষে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

তবে খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।