Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ১৮, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪০তম বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৮ডিসেম্বর) দুপুরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

 

নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন নির্বাহী সচিব লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাসার গবেষক ও প্রফেসর গোলাম মুহাম্মদ নেওয়াজ, নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ শ.ম আনয়ারুজ্জামান, ড.আনিক আফসান নেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া, লোহাগড়া সরকারি কলেজ প্রভাষক মরিয়ম সাথী,জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মুরাদুজ্জামান, ইতনা স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ অনিন্দ্য সরকার, বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেনসহ প্রমুখ।

 

এবছর নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার ৪টি কলেজের ৫৮ জন, ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭০ জন, ১১টি মাদরাসার ৪৮ জন ও ১টি কারিগরি কলেজ ৫ জন প্রতি শিক্ষার্থীকে ১ হাজার ২০০ টাকা করে এবং উচ্চ শিক্ষায় ৮ জন প্রতি শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ২৮৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৭৭ হাজার ২০০ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।