শফিকুল ইসলাম, সাফা চিতলমারী
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে শহীদ জিয়া স্মৃতি সংঘের অয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৯ ও ২০ ডিসেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) উপজেলা সদর একে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ জিন্নাত আলী শেখের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলাবিএনপি নেতা ইঞ্জি: এ্যডভোকেট শেখ মাসুদ রানা।
বিশেষ অতিথি ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, কেন্দ্রীয় বিএনপি নেত্রী ও চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, চিতলমারী থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাৎ হোসেন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

