Nabadhara
ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় কাঠ বোঝাই নসিমন উল্টে হেলপার নিহত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ২৩, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় জ্বালানি কাঠ বোঝাই নসিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তাওসিফ তালুকদার (১৫) নামের এক হেলপার নিহত হয়েছে। নিহত তাওসিফ তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচ পাশা গ্রামের মোঃ টুটুল তালুকদারের ছেলে।

 

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই দক্ষিণ পাড়া (কাঠের ব্রীজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, জ্বালানি কাঠ বোঝাই নসিমন গাড়িটি উপজেলার হাগড়াভিটা গ্রাম থেকে ইট ভাটায় যাচ্ছিল। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই দক্ষিণ পাড়া (কাঠের ব্রীজ) এলাকায় পৌছালে জ্বালানি বোঝাই নসিমন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়।

 

পরে স্থানীয় লোকজন গাড়ির নিচ থেকে হেলপার তাওসিফ তালুকদারের মরদেহ উদ্ধার করে।তবে গাড়ির চালক পালাতক রয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্বার করে নড়াইল সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।