Nabadhara
ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল চিত্রা রিসোর্টে দিনব্যাপী তারুণ্য মেলা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ২৩, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, নড়াইল

অফিস ‘তারুণ্যে, শক্তিতে এগিয়ে চলি বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ তরুণীদের নিয়ে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) নড়াইল চিত্রা রিসোর্টে এ মেলা অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংগঠন আরএইচস্টেপ ও আলোরধারা পাঠশালার উদ্যোগে মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

 

আরএইচস্টেপ এর উপ নির্বাহী পরিচালক আশিকুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আরোও বক্তব্য রাখেন, ডিরেক্টর প্রোগ্রাম মাহবুবুল হক, ডেপুটি ডিরেক্টর ডাঃ এলভিনা মোস্তারী, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রতন কুমার হালদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি রানী মজুমদারসহ প্রমুখ।

 

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। ২০২২ সাল থেকে আলোরধারা পাঠশালা নড়াইলের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।