Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
ডিসেম্বর ২৪, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ নাহিদুর রহমান যোগদান করেছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানের বাড়ী বরগুনা জেলার বামনা উপজেলায়। গোয়ালন্দে যোগদানের পূর্বে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

 

দায়িত্ব গ্রহণের পর মো. নাহিদুর রহমান বলেন, গোয়ালন্দ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে তিনি কাজ করবেন। পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে সচেষ্ট থাকবেন। দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।