Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দেড় কেজি গাঁজাসহ কিশোর মাদক ব্যবসায়ী আটক

নড়াইল প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপির পাঁচুড়িয়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ আজিজুল রহমান শেখ (১৬) নামে এক কিশোর মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত কিশোর আজিজুল রহমান শেখ উপজেলার পাঁচুড়িয়া গ্রামের মৃত ফোরকান রহমান শেখের ছেলে।

 

 

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার(২৪ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তরা উপজেলার পাঁচুড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় আজিজুল রহমান শেখের বসত বাড়ির ঘরে ঘাটের নিচে প্লাসিটকের ব্যাগে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাঁজা জব্দ করা হয়। পরে আজিজুল রহমান কে আটক করা হয়। তবে আরেক আসামি পাঁচুড়িয়া গ্রামের মৃত চান মিয়া শেখের ছেলে ইউসুফ শেখ পালিয়ে যায়।

 

 

ঘটনাটি নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আশিকুর রহমান জানান, এঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। তবে আজ বুধবার (২৫ ডিসেম্বর) আসামী কে আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।