Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাহাজে সাত খুন: চিতলমারী থেকে ইরফান গ্রেফতার

নবধারা ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক 
চাঁদপুরের হাইমচরের মাঝিরচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে সাত জন খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেফতার করেছে রেপিটঅ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

তাকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর সদস্যরা। র‌্যব ১১ জানিয়েছেন এবিষয় বুধবার
দুপুরে বিস্তারিত ব্রিফ করা হবে।

এর আগে গতকাল দায়ের করা মামলায় জানা যায় ওই জাহাজে আটজন নন, ৯ জন ছিলেন। আর ওই ব্যক্তি হলেন আকাশ মন্ডল ইরফান। কথা বলতে অপারগ সুকানি জুয়েল লিখে এ তথ্য জানান।

পরে গতকালই ৭ জনকে খুনের ঘটনায় মামলা করেন জাহাজের মালিক মাহাবুব মুর্শেদ। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ডাকাত দলকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।