Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু

 সোহেল রানা বাবু ,বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

 সোহেল রানা বাবু ,বাগেরহাট প্রতিনিধি

মোংলায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে এই লাগাতার কর্মবিরতি শুরু হয়। তবে যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকছে।

 

এ বিষয়ে বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন মোংলা শাখার সাধারন সম্পাদক মো. আনোয়ার চৌধুরী জানান, চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে মাস্টারসহ সাত শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ ও হত্যাকারীদের সনাক্তসহ বেশ কয়েকটি দাবিতে এই কর্মবিরতি শুরু হয়।

 

রাত ১২টা ১ মিনিট থেকে মালবাহী, তেল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. মামুন হাওলাদার বাদশা বলেন, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।

 

তারই পরিপ্রেক্ষিতে রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি পালনের জন্য বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সব বেসিক ইউনিয়ন ও শাখাগুলোর নেতারা শ্রমিকদের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।