Nabadhara
ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে আগুনে পুড়ে মরল একটি গরু, দগ্ধ দুইটি,তিনটি বসতঘর পুড়ে ছাই

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৪ ১২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আগুনে পুড়ে একটি গরু মারা গেছে। গুরুতরভাবে দগ্ধ হয়েছে আরো দুইটি গরু। পুড়ে ছাই হয়ে গেছে তিনটি বসতঘর ও ঘরের যাবতীয় আসবাবপত্র।

 

শুক্রবার বিকেল সারে ৪ টার দিকে দৌলতদিয়ার ৪ নম্বর ফেরীঘাট সংলগ্ন সাহাদৎ মেম্বার পাড়ায় সহিদ সেখের বসতঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

 

স্থানীয় প্রতিবেশীরা জানান,বিকেল সারে ৪ টার দিকে সহিদ সেখের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে সহিদ শেখের একটি বড় বসতঘর, রান্না ঘর ও গরুর ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় সহিদের গোয়াল ঘরে থাকা একটি বড় গাভি পুড়ে মারা যায়। গাড়িটির মূল্য প্রায় তিন লক্ষ টাকা।

মারাত্মক দগ্ধ হয় একটি বাছুর ও একটি মাঝারি ষাড় গরু। আগুন দ্রুত পাশে থাকা রাজ্জাক ও রেজাউলের বসত ঘরে লেগে ঘরের আংশিক পুড়ে যায়। এছাড়া আগুন থেকে রেহাই পেতে আশপাশের আরো কয়েকটি ঘরের বেড়া খুলে ও ভেঙে ফেলা হয়। ঘটনার আকস্মিকতায় এক নারী অজ্ঞান হয়ে পড়েন। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

 

আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভাতে চেষ্টা করে। পরে খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল পৌনে ৫ টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।

 

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসেদ জানান, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্হলে গিয়ে নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক তথ্য অনুযায়ী আগুনে প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।