Nabadhara
ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে দূর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার, চিতলমারী
ডিসেম্বর ২৮, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্মের অনিয়ম-দুর্নিতীর বিচার দাবি ও প্রধান শিক্ষকের এক আত্মীয় দিয়ে শিক্ষক সুশান্ত কুমারকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন বিদ্যালয়ের শিক্ষকরা।

 

২৮ ডিসেম্বর সকাল ১১টায় চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান, ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রভাত কুমার মজুমদার।

 

লিখিত বক্তব্যে তিনি জানান, প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম ততকালিন ক্ষমতা শীল দলের প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে একক আধিপত্য বিস্তার করেন। বিদ্যালয়ের বিভিন্ন সরকারি বরাদ্দকৃত অর্থ, সংস্থার অনুদান ও উন্নয়ন বাজেটসহ নানা ফান্ডের টাকা তিনি আত্মসাৎ করেন। এছাড়া এসব বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অন্য শিক্ষকরা কথা বললে তাদেরকে নানা ভাবে হুমকি দেন ও স্কুল ছেড়ে যেতে হবে বলে ভয় দেখান। ফলে ওই শিক্ষকের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি।

 

গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্মের অনিয়ম-দুর্নিতির বিরুদ্ধে শিক্ষকরা সোচ্চার হয়ে ওঠেন। তার এসব দুর্নিতির বিরুদ্ধে রেজুলেশনের মাধ্যমে ৩ সদস্য বিশিষ্ট একটি নিরীক্ষণ কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রভাত কুমার মজুমদারকে প্রধান নিরীক্ষক, সুশান্ত কুমার ব্রহ্ম ও স্মৃতি ঘরামীকে সহকারি নিরীক্ষকের দায়িত্ব প্রদান করা হয়। এ নিরীক্ষা কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম ৪৫ লক্ষ ৩৮ হাজার ২৭৬ টাকা আত্মসাৎ করেছেন বলে নিরীক্ষক কমিটির কাছে প্রমাণ মিলেছে। তার এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা এসব অনিয়মের তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক দিপালী রানী রায়,সহ শিক্ষাক সুশান্ত কুমার ব্রহ্ম, সহ শিক্ষক মোঃ আতিয়ার রহমান ও সহ শিক্ষক অপূর্ব বিশ্বাস।

এব্যাপারে প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্মের  ফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিব করেনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।