Nabadhara
ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গভীর রাতে বাগেরহাটে জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরন

 সোহেল রানা বাবু ,বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

 সোহেল রানা বাবু ,বাগেরহাট প্রতিনিধি

গভীর রাতে বাগেরহাট জেলা পুলিশ ও পুনাক এর উদ্যোগে সুবিধা বঞ্চিত, ছিন্নমূল,অসহায়,দরিদ্র,প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নিজ হাতে কম্বল বিতরন করেছেন পুলিশ সুপার তৌহিদুল আরিফ ও পুনাক সভানেত্রী মিসেস শোভা আরিফ।

 

৫ জানুয়ারী রবিবার দিবাগত গভীর রাতে জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজেদের হাতে এসব কম্বল বিতরন করেন তারা। পুলিশ সুপার এসময়ে সাংবাদিকদের জানান বিগত কয়েকদিন ধরে বাগেরহাটে শৈত্য প্রবাহ চলমান রয়েছে এতে করে ভাসমান,ছিন্নমূল,অসহায় দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী শীতে প্রচন্ড কষ্ট ভোগ করছেন।

 

তাদের কিছুটা কষ্ট লাঘবে তাই রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখে প্রকৃত যারা এই কম্বল পাওয়ার দাবীদার তাদেরকে বেছে বেছে এই কম্বল দিচ্ছি এবং পর্যায়ক্রমে জেলার সকল স্হানে এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন এসময়ে উপস্হিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।