Nabadhara
ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়ায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে “হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন”

গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরিঘাট সংলগ্ন শাহাদৎ মেম্বার পাড়ায় অগ্নিকান্ডে নিঃস্ব অসহায় শহিদুল শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন”।

 

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২ টায় সংগঠনের পক্ষ হতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা, ২টি লেপ, তিন বান্ডিল ঢেউটিন, এক বস্তা চাউল, কাঁচা বাজার ও শুকনা খাবার ক্ষতিগ্রস্ত শহিদুল শেখের পরিবারের হাতে তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সুলতান মাহমুদ, শামসুল হক, মো. আলাউদ্দিন, শেখ আয়নাল আহসান, ইব্রাহিম মাহমুদ,শাহিনুর রহমান শাহিন, মোয়াজ্জেম হোসেন, আল আমিন সহ অন্যান্যরা।

 

গত ২৭ ডিসেম্বর শুক্রবার বিকালে শহিদের বাড়ির রান্নাঘর হতে সৃষ্ট আগুনে তার বাড়ির দুটি বসত ঘর ও ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তার গোয়ালঘরে থাকা একটি বড় গাভি পুড়ে মারা যায়। মারাত্মক দগ্ধ হয় আরো দুইটি গরু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।