Nabadhara
ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সহায় সন্বলহীনবৃদ্ধাকে কম্বল ও খাদ্য সহয়তা দিলেন ইউএনও

 শফিকুল ইসলাম সাফা ,চিতলমারী
জানুয়ারি ৬, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

 শফিকুল ইসলাম সাফা ,চিতলমারী

ষাটোর্ধ বৃদ্ধা আছোরা বেগম নিজের ভিটা মাটি বলতে কিছুই নেই। স্বামী মারা গেছেন বহু আগে। একমাত্র মেয়েকে দূরে বিয়ে দিয়েছেন। ভাই সোহরাব কাজী ছাড়া আপন বলতে কেউ নেই।

 

সহায়-সম্বলহীন আছোরা বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামে ভাইয়ের আশ্রয়ে থাকেন। ভাই সামান্য দিনমজুর। তাঁর নুন আন্তে পান্তা ফুরানোর মতো অবস্থা। তাই আছোরা জীবিকার তাগিদে ভিক্ষা করেন। রবিবার (৫ জানুয়ারী) রাতে এ খবর পেয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল, ওই নারীর আশ্রায় স্থল বাড়ি বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামে যান।

 

সেখানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছোরা বেগমের খোঁজ-খবর নেন। তিনি তাঁকে শীতের কম্বল, চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ, মরিচ ও মশলাসহ ৬ মাসের খাদ্য সহয়তা প্রদান করেন। সেই সাথে আছোরা বেগমকে পুনর্বাসনের আশ্বাস দেন।

 

উপজেলা নির্বাহী কমকর্তা আরও ৫টি শীতার্ত পরীবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করেন। এসময় সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ ও জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আজমল হোসেন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।