Nabadhara
ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হারুনকে আর্থিক সহায়তা প্রদান

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
জানুয়ারি ৬, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনে যোগদান করে আহত ইলেট্রিশিয়ান মোঃ হারুন শেখকে (৩৮) নগদ অর্থ, কম্বল ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

 

সোমবার (০৬ জানুয়ারী) দুপুর সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস কুমার পাল তাঁর বাড়িতে গিয়ে এ সহায়তা প্রদান করেন। হারুন শেখ বর্তমানে বাগেরহাটের চিতলমারী উপজেলার চরচিংগুড়ী গ্রামে তার নিজ বাড়িতে বসবাস করছেন। সে ওই গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মোঃ হারুন শেখ ঢাকার মিরপুর ১৩ নাম্বারে ইলেট্রিশিয়ানের কাজ করতেন। গত বছরের ১৯ জুলাই শুক্রবার বিকেলে তিনি বৈশম্যবিরোধি ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দেন। এদিন তিনি ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন। দীর্ঘদিন চিকিৎসার পর তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন।

 

এ ব্যাপারে চিতলমারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ বলেন, আমরা সরকারি সকল সহায়তা জুলাই বিপ্লবে আহত মো. হারুন শেখকে পৌঁছে দেব। এ ছাড়া তার প্রয়োজনীয় ওষুধ আমরা কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।