Nabadhara
ঢাকাবুধবার , ৮ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া বাজার বনিক সমিতির নির্বাচনের ফলাফল বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল

নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচনের ফলাফল বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা ।

 

গতকাল বুধবার (জানুয়ারি) বিকালে বিক্ষোভ মিছিলটি সমিতির সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ঈদগাহ মোড়ে এসে শেষ হয় ।

 

 

পরে সমাবেশে বক্তব্য রাখেন, বাজার বণিক সমিতির নিবার্চনে সভাপতি প্রার্থী আজিজার রহমান সরদার, সাধারন সম্পাদক প্রার্থী নজরুল ইসলাম,আকিদুল ইসলাম,খোকন সরদার লোহাগড়া উপজেলা পরিষদেও ভাইস-চেয়ারম্যান সালহা বেগম। এ সময় বক্তারা বলেন গত ২৮ ডিসেম্বর/২০২৪ তারিখে লোহাগড়া বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমান। তিনি ভোটের আগে প্রায় দুই শতাধিক কার্ডে ব্যবসায়ীর পরিচিতি নাম-ঠিকানা ,ছবি,দোকানের নাম,ভোটার নং ইত্যাদি ফাঁকা রেখে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে কার্ড ইস্যু করেন। নির্বাচিত প্রার্থীরা এ সব কার্ডে নিজেস্ব লোকের ছবি,ভুয়া দোকান ঘর নাম ঠিকানা লিখে জ্বাল ভোট দিয়েছেন। যে কারনে মোট ভোটারের সাথে কাষ্টিং ভোটের গরমিল হয়। আমরা এ ব্যাপারে আপত্তি দিলে সভাপতি আব্দুর রহমান ও প্রিজাইডিং অফিসার আমাদের কথা কর্নপাত না করে তড়িঘড়ি করে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। আমরা এর প্রতিবাদ করছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে সুষ্ঠু তদন্তসহ পুনরায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দিয়েছি।

 

 

এব্যাপারে সমবায় অফিসার আব্দুর রহমান জানান, নতুন ভোটার করা এবং পুরাতনদের কার্ড হারানোর ক্ষেত্রে বাজারের আদায়কারী উজ্বলের কাছে প্রায় দেড় শতাধিক ফাঁকা কার্ড ইস্যু করে দেওয়া হয়েছিল। যারা বকেয়া টাকা পরিশোধ করে কার্ড নিয়েছে এবং ভোটার তালিকায় নাম অন্তভূক্ত করেছে কেবলমাত্র তারাই ভোট দিতে পেরেছে। এ ক্ষেত্রে জ্বাল ভোট হওয়া বা গ্রহন করার কোন সুযোগ ছিল না। নির্বাচনের ফলাফল তৈরীর সময় সকল প্রার্থীর প্রতিনিধি, পুলিশ এবং সেনা সদস্যের উপস্থিততে করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।