Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ৬০ বোতল ফেনসিডিল সহ নারী গ্রেফতার

গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি 
জানুয়ারি ৯, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে ৬০ বোতল ফেনসিডিল সহ এক নারী মাদককারবারীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পুলিশের চেকপোস্ট ঢাকাগামী নারী বাসযাত্রী

মোসাঃ রোজিনা আক্তার মেনুকে (৩০) ৬০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত রোজিনা আক্তার কুষ্টিয়া জেলার খোকসা থানার সাত পাখিয়া আবাসন প্রকল্প এলাকার মোঃ নাদের মল্লিক এর মেয়ে।

 

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনের ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের চেকপোস্টে গ্রেফতারকৃত রোজিনা আক্তার নামে এক নারীকে জিজ্ঞেসাবাদে তার কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।