কোটালীপাড়া প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তীব্র শীতের রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক দুঃস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে বের করে তাদের মধ্যে কম্বল বিতরণ করেন।
উপজেলার পৌরসভার পশ্চিমপাড় ও কলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

