Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তারুণ্যের উৎসব উপলক্ষে গোয়ালন্দে বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী)
জানুয়ারি ১৫, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী)

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সারে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে আন্তঃস্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় দৌলতদিয়া মডেল হাই স্কুল।

 

কলেজ পর্যায়ে ‘ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ’ বিষয়ে চ্যাম্পিয়ন হয় রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ এবং রানার্স আপ হয়েছে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ।

 

এর আগে প্রতিযোগীতার স্হানে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান এবং

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়ন্ত দাস।

 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যাক্ষ খন্দকার আব্দুল মোহিত হীরা, ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, সাংস্কৃতিক কর্মী নির্মল চক্রবর্তী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।