নড়াইল প্রতিনিধি
নড়াইল সদরে ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৬জানুয়ারি) সকালে আই এফ আই সি ব্যাংক পিএলসি নড়াইল শাখার আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনালে অবস্থিত আই এফ আই সি ব্যাংকের কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,আই এফ আই সি ব্যাংক পিএলসি,নড়াইল শাখার ব্যবস্থাপক মোঃ রায়হান রেজা রাব্বি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিয়াকত হোসেন ও মোঃ রাশেদুল আলম,এস এম শরিফুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
এর আগে লোহাগড়া বাজার,গোবরা বাজার,মাইজপাড়া বাজার,মহাজন বাজার,চাচুড়ী বাজার ও কালিয়া দিঘলিয়া বাজার সহ মোট ৭ টি উপশাখার মাধ্যমে ২৮০ জন শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

