Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বেলায়েত হোসেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরন

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে তিন সহস্রাধিক পঙ্গু,অসহায়,দুঃস্হদের মাঝে বেলায়েত হোসেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।

 

১৬ জানুয়ারী বৃহষ্পতিবার বিকেলে শহরের সরুই জেলা বিএনপি কার্যালয়ে এই কম্বল বিতরনী অনুষ্ঠানে এম এ সালাম সহ অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ শাহেদ আলী রবি,জাসাস বাগেরহাট সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান,জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

এসময়ে জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন,বিগত স্বৈরাচারী হাসিনা সরকার এর সময়ে আমরা ইচ্ছে থাকা স্বত্বেও গরীব দুঃখী অসহায়দের পাশে দাঁড়াতে পারিনি।৫ আগষ্ট দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর আমরা আবারও আমাদের দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গরীব দুঃখী অসহায় এর পাশে দাড়ানোর জন্য আপনাদের কাছে এগিয়ে এসেছি।

 

এ সময়ে উপস্হিত সকলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্হ্যতা ও দেশ নায়ক তারেক রহমান এর সুস্বাস্হ্য ও দীর্ঘায়ূ কামনায় সকলের কাছে দোয়া চান এবং ভবিষ্যতে দুঃস্হ,গরীব,দুঃখী অসহায়দের পাশে থেকে আরও বেশী সহযোগীতার আশ্বাস দেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।