Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ঈদের ছুটিতে বন্ধুদের সাথে মোটরসাইকেল ভ্রমণে গিয়ে মর্মান্তিক দুর্ঘ’টনায় নিহত -১

নিজস্ব প্রতিবেদক,নড়াইল
এপ্রিল ১, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল

নড়াইল সদর উপজেলার কমলাপুর গ্রামের সিয়াম মোল্যা (১৫) বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাঁকা রাস্তার উপর পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। প্রথমে সিয়াম কে নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ঢাকা নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে। নিহত সিয়াম মোল্যা নড়াইল সদর উপজেলার কমলাপুর গ্রামের মশিয়ার মোল্যার ছেলে।

 

সোমবার (৩১মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সিয়াম মোল্যা ও তার বন্ধুরা মিলে মোটরসাইকেলে করে লোহাগড়ার কালনা ব্রীজ এলাকায় ঘুরতে যায়। পরে বাড়ি ফেরার পথে হাওয়াইখালি ব্রীজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়ামসহ মোটরসাইকেলে থাকা দু’জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে সিয়াম মোল্যার অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় নেয়ার পরাপর্শ দেন। ঢাকা নেয়ার পথে সে রাতেই মারা যায়।

 

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে হাওয়াইখালি ব্রীজ এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।