Nabadhara
ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবির অবকাশ ভবনের পাশে দুইটি মরা গাছ, শিক্ষার্থীদের ঝুঁকিতে থাকার আশঙ্কা

জবি প্রতিনিধি 
মে ১৯, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অবকাশ ভবনের পূর্ব পাশে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা দুইটি বিশালাকৃতির মরা গাছ শিক্ষার্থীদের জন্য ভয়াবহ ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় গাছগুলো ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

 

প্রতিদিন অবকাশ ভবনের সামনের দিয়ে শত শত শিক্ষার্থী যাতায়াত করেন। ফলে মরা গাছ থেকে ডালপালা ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকেই মনে করছেন।

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হোসেন বলেন, “প্রতিদিন ভয় গাছের নিচ দিয়ে যাই। একটু বাতাস হলেই গাছগুলো না পড়ে যায় এই চিন্তায় থাকি। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে অবকাশ ভবনের ছাদের কার্নিশের অংশ ভেঙে পড়েছে। সেখানে কয়েকজন আহতও হয়েছে। প্রশাসনের প্রতি দাবি যে, আমাদের স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে সচেতন হোন”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের সঙ্গে কথা বললে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গাছগুলোর ঝুকিপূর্ণ , যেকোনো সময় ভেঙে পড়তে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বৃক্ষ কমিটির নটিশ পেয়েছি। দ্রুত কাটার ব্যাবস্থা করা হবে।

 

বৃক্ষ ব্যবস্থাপনা কমিটির প্রধান অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন এ প্রসঙ্গে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, “আমরা প্রশাসন বরাবর নোটিশ পাঠিয়েছি। গাছ কাটা একটা টেকনিক্যাল বিষয়। এখানে দক্ষ লোকবল, কাটার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন হয়। যেগুলো আমাদের কাছে নেয়৷ আমাদের কাছে কাছি, শাবল এমন কিছু ছোট যন্ত্রপাতি আছে যেগুলো দিয়ে গাছ কাটা জন্য যথেষ্ট নয়। এটা ইঞ্জিয়ারিং ডিপার্ট্মেন্ট করে কারণ গাছ কাটার ক্যাপাবিলিটি তাদের আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।