Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে দুই বাসের মাঝে চা’পায় মোটরসাইকেল আরোহী নিহত, এক বাসে আ’গু’ন

গোপালগঞ্জ প্রতিনিধি 
মে ২০, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে বাসের ধাক্কায় রবি সরকার (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে মোটরসাইকেল চালক মিল্টু বিশ্বাস (৫৫)। দুর্ঘটনার পর ঘাতক বাসটিতে আগুন দেয় বিক্ষুব্ধরা।

মঙ্গলবার (২০ মে) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার সাতপাড় বাজারে এই দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত রবি মুকসুদপুর উপজেলার বাককুড়া গ্রামের মৃত সুনীল সরকারের ছেলে। তিনি গোপালগঞ্জ শহরের একজন ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।

 

জানান, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী নয়ন পরিবহনের একটি বাস দুপুর ১২টার দিকে সাতপাড় এলাকায় থামিয়ে যাত্রী উঠাচ্ছিল। বাসটির পেছনে মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে ছিল রবি ও মিন্টু। এসময় পিছন দিক থেকে আসা টেকেরহাটগামী রিয়াদ পরিবহনের একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুটি বাসের মধ্যে চাপা পড়েন মোটরসাইকেলের দুই আরোহী। ঘটনাস্থলেই নিহত হন রবি। গুরুতর আহত হন মিন্টু। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এ ঘটনার পর সড়কে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর ১টার দিকে যান চলাচল শুর হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।