Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা কারাগারের ডা’কাতি মামলার হাজতির মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি 
মে ২২, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি 

 

গোপালগঞ্জ জেলা কারাগারে মোঃ রতন মোল্লার (৪৫) নামে ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ মে) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

গোপালগঞ্জ জেল সুপার তানিয়া জামান হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মৃত রতন মোল্লা পাবনা জেলার বেড়া উপজেলার পাঁচুরিয়া গ্রামের মোঃ মোজিদ মোল্লার ছেলে। সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি ডাকাতি মামলার আসামী ছিলো।

 

গোপালগঞ্জ জেল সুপার তানিয়া জামান বলেন, হাজতি রতন মোল্লাকে গোপালগঞ্জ আদালতে হাজির করতে নাটোর কারাগার থেকে গত সোমবার (১৯ মে) গোপালগঞ্জ কারাগারে পাঠানো হয়। ওই দিন সে অসুস্থ হলে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে কারাগারে নিয়ে আসা হয়।

 

পরে আজ বুধবার (২১ মে) পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে দুপুর পৌনে ২টায় কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পর দুপুর ২টা ১মিনিটে তার মৃত্যু হয়।

 

এব্যপারে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আফতাব জিলানী বলেন, মোঃ রতন মোল্লা নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে জেল পুলিশ। রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।