নিজস্ব প্রতিবেদক,নড়াইল
৪৯৭টি সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের চাকুরী জাতীয়করণের(পদ সৃজন)প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্রুত অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের দাবীতে মানববন্ধন করেছে নড়াইল জেলা সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত সকল নকল নবীশরা।
বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২২মে) সকাল সাড়ে ১২টার দিকে নড়াইল সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,সংগঠনের সভাপতি শাহিদুল ইসলাম বলেন,আমরা যে কাজ করি সেটি সরকারি, যে বলমে লিখি সেটি ও সরকারি। তবে আমরা বে-সরকারি কেন?। বাংলাদেশের যে ভূখন্ড সেটি আমারা রেকর্ড সংরক্ষণ করি। কিন্তু আমরা অবলেহিত। গত ২০অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থা ধর্মঘট পালন করি। ৪৬দিন টানা অবস্থানের পরে৪৭ দিনে সরকার আমাদের দাবি দাবা মেনে নেয়। পরবর্তীতে আমাদের ডিপার্টমেন্ট ৫ হাজার ৯০৬ জনের সুপারিশ দিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন অনুমোদনের জন্য। আইন মন্ত্রণালয় সেটি অনুমোদন করে পাঠিয়েছেন জন-প্রশাসন মন্ত্রনালয়ে। আমরা চাচ্ছি জন প্রশাসন মন্ত্রনায়লয় থেকে অতিদ্রæত অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হক।
সংগঠনের সাধারণ সম্পাদক,নাসরিন সুলতানা বলেন,৪৯৭টি সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের চাকুরী জাতীয়করণের (পদ সৃজন) প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্রুত অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের দাবিতে আজকের এ মানববন্ধন। মানববন্ধন শেষে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মরকলিপি প্রদান করব।

