নিজস্ব প্রতিবেদক,নড়াইল
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নিবার্হী কমিটির সদস্য আশিষ কুমার বিশ্বাসসহ ৩জন কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
শনিবার (২৪মে) ভোর রাতে নড়াইল সদর থানা পুলিশ ডুমুরতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। অন্য দুজন হলেন,বিল ডুমুরতলা গ্রামের আওয়ামীলীগের সদস্য শরিফুল ইসলাম (৪৩) ও মির্জাপুর গ্রামের সৈয়দ রিয়াজ আলী(৪৫)। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাজেদুল ইসলাম শনিবার বিকালে বলেন,আশিষ কুমার বিশ্বাস কে লোহাগড়ায় দায়ের কৃত মামলায় এবং সদর থানার মামলায় ওই ২জন কে গ্রেফতার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

