Nabadhara
ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বৈষম্যবিরোধীর সদস্য সচিব শাফায়াতের বাসায় চুরি

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
মে ২৫, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা শাখার সদস্য সচিব শাফায়াত উল্লাহ’র বাসার তালা ভেঙে নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫মে) দিবাগত রাতে নড়াইল পৌরসভার মহিষখোলার ভাড়া বাসা থেকে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী শাফায়াত উল্লাহ জানান,শনিবার দিবাগত রাতে আমি মহিষখোলার নিজ বাসায় তালা দিয়ে পৌরসভার বরাশুলা গ্রামে মামাবাড়িতে যাই। রবিবার(২৫মে) সকাল সাড়ে ৬ টার দিকে এসে দেখি আমার বাসার গেটের তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখতে পাই, আলমারির কপাট খোলা এবং ড্রয়ারে রাখা সাড়ে ১৩ হাজার টাকা নেই। এছাড়াও আমার খাটের ড্রয়ারে রাখা সাড়ে চার হাজার টাকাও কিছু মূল্যবান কাগজপত্র নেই।

 

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বলেন,ঘটনাটি জানার পর সকালে পুলিশ পাঠিয়ে ছিলাম। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।