Nabadhara
ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ২০ কেজি গাঁ*জাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি
মে ২৫, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭ টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গৌছমারা পূর্বপাড়া গ্রামের মৃত জজ মিয়ার ছেলে আল আমিন (৩৮) ও একই এলাকার মো. মালো মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৫)।

 

 

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নওগাঁ থেকে সিএনজি যোগে বহন করে মহাদেবপুরের দিকে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বোয়ালমারি মোড় নামক স্থানে অভিযান চালিয়ে সিএনজিতে থাকা আল আমিন ও আনোয়ার হোসেনের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা। তারা দীর্ঘদিন যাবৎ ওইসব অঞ্চল থেকে গাঁজা নিয়ে এসে নওগাঁর জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

 

 

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।