Nabadhara
ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে অবৈধ মাছ জব্দ, মাদরাসা-এতিমখানায় বিতরণ

Link Copied!

 ‎সোহেল রানা বাবু ,বাগেরহাট প্রতিনিধি

‎ ‎বঙ্গোপসাগরে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলাকালেই সেখান থেকে অবৈধভাবে আহরণ করা ১০৩টি প্লাস্টিকের ঝুঁড়ি ভর্তি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। রোববার (২৫ মে, ২০২৫) সকালে বাগেরহাটের কেবি মৎস্য আড়ত ও একটি কোল্ড স্টোরেজে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব সামুদ্রিক মাছ জব্দ করে।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারীকে সাথে নিয়ে প্রথমে শহরের কেবি মৎস্য আড়তে অভিযান চালানো হয়। সেখানে সামুদ্রিক মাছ না পেয়ে পরে মুনিগঞ্জ এলাকার একটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা ১০৩টি প্লাস্টিকের ঝুঁড়ি ভর্তি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

পরে জব্দ করা মাছগুলো শহরের বিভিন্ন মাদরাসা, এতিমখানা এবং অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।