Nabadhara
ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ

মো.জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল 
মে ২৫, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

মো.জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলায় ৭০ জন কার্ডধারী প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশীয় প্রযুক্তির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

 

রবিবার (২৫ মে) দুপুরে নড়াইল সদরের মৎস্য বীজ উৎপাদন খামার অফিস চত্বরে কালিয়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান।

 

এছাড়া উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু রায়হানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক জেলেরা।

 

এই উদ্যোগ জেলেদের জীবনমান উন্নয়ন ও তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।