Nabadhara
ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় কৃষক হ’ত্যা: বিএনপি নেতার গ্রেফতার ও বহিষ্কারের দাবি

নড়াইল প্রতিনিধি
মে ২৬, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনায় কৃষক খাজা মোল্যা হত্যার ঘটনায় প্রধান আসামি ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখসহ সকল আসামির গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা।

 

 

সোমবার (২৬ মে) সকালে ইতনা চৌরাস্তা কলেজ মোড়ে বিএনপির অফিসের সামনে ইতনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রইচ উদ্দিন পলু, হাবিবুর রহমান, পান্নু মুন্সি, মো. রাকিব হোসেন, যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোল্যা আব্দুর রহমান প্রমুখ।

 

 

রইচ উদ্দিন পলু বলেন, “পলাশ শেখ তার বাহিনী দিয়ে খাজা মোল্যাকে হত্যা করে সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করেছে। এমন কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। আমরা এদের দল থেকে বহিষ্কারের দাবি জানাই।”এর আগে, রোববার (২৫ মে) বিকেলে পার-ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তিন শতাধিক নারী-পুরুষ ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।

 

বক্তব্য রাখেন নিহতের ভাই আলি হায়দার, সুমি খানম, রুমা খানম, ফাতেমা খানম প্রমুখ। তারা বলেন, “খাজা একজন নিরীহ কৃষক ছিলেন, কোনো দল করতেন না। ১০ দিন পার হলেও পুলিশ বড় আসামিদের গ্রেফতার করতে পারেনি।

 

”লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, হত্যা মামলায় দুজন আসামি গ্রেফতার হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।উল্লেখ্য, গত ১৪ মে কুমারডাঙ্গা বাজারে চা খেতে গেলে পলাশ শেখসহ ১২-১৪ জন খাজা মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আলি হায়দার পলাশ শেখসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।