Nabadhara
ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি। গতকাল ২৫ মে, রবিবার সন্ধ্যায় বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরুই এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়।

 

লিফলেট বিতরণে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ সাহেদ আলী রবি, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, বিএনপি নেতা অ্যাডভোকেট হিরক মিনা, মহিলা দলের নার্গিস আক্তার ইভাসহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

কর্মসূচিতে ব্যাপক সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং দলের ৩১ দফার বার্তা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।