Nabadhara
ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে আমেরিকা প্রবাসীর বাড়ীতে চুরি,থানায় অভিযোগ দায়ের

মো.জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল
মে ২৬, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মো.জিহাদুল ইসলাম, কালিয়া,নড়াইল

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর গ্রামে আমেরিকা প্রবাসী খন্দকার বেলায়েত হোসেন (৮০) এর বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। দেশে বাবার বাড়ীতে থাকা

 

বেলায়েত হোসেনের সেজ ছেলের স্ত্রী তাজিন আহমেদ ২১ মে শশুর বাড়ী এসে ঘরের ভিতর এলোমেলো দেখে  তার বড় ভাসুরের শশুরকে ফোন দেয়। তাদের ধারণা

 

২০ মে রাতে যে কোন সময় চোর/চোরেরা ঘরের সিন্ধুক ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২৫ মে প্রবাসীর বিয়াই গোপালগঞ্জ জেলার কংশুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। খন্দকার বেলায়েত হোসেন ওই গ্রামের  মৃত খন্দকার আব্দুল গফুরের ছেলে।

 

অভিযোগ সূত্রে জানা যায়,  ওই বাড়ির মালিকগন সবাই ইউ,এস,এ (আমেরিকা) তে বসবাস করায় বাড়ীটি তালাবদ্ধ থাকে।  খবর পেয়ে ভুক্তভোগীর বিয়াই (ছেলের শ্বশুর) মাহমুদুল হাসান এসে ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানেন মসজিদের নগদ ২৬ হাজার টাকা ও চার ভরী স্বর্ণালঙ্কার চোর চক্র নিয়ে গেছে। এ সময় চোরেরা

 

ভবনের প্রতিটি রুমের ভিতরে ওয়াল সোকেস, ষ্টীলের বাক্স, ষ্টীলের আলমারি সহ ঘরের সমস্ত জিনিসপত্র ভাংচুর করে জমির দলিল পত্র তচনচ করে ব্যপক ক্ষতি সাধন করে।  এ ঘটনায় চোরচক্রকে সনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

 

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আশিকুর রহমান বলেন,  অভিযোগ পেয়েছি।  চোর সনাক্তে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।