Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট ওলামা দলের কমিটি ঘোষণা: হেমায়েত আহবায়ক, জাহিদুল সদস্য সচিব

Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

 বাগেরহাট জেলা ওলামা দলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আলহাজ্ব শেখ হেমায়েত উদ্দিনকে আহবায়ক এবং মাওলানা মোঃ জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে একটি ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মোঃ আব্দুল হামিদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বাগেরহাট পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন এর সম্মেলন কক্ষে এই কমিটি ঘোষণা করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মোঃ আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা।

এছাড়াও, জাতীয়তাবাদী ওলামা দল নেতা খলিলুর রহমান, মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম, মাওলানা শাহাদাত হোসেন সবুজ, মাওলানা ফারুক হোসেন, মোহাম্মদ মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ সহ জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।