Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জামায়াতে ইসলামীর যুব প্রতিনিধি সমাবেশ: অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

নড়াইল প্রতিনিধি 
মে ২৭, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমীর, যুব ও ক্রীড়া বিভাগের প্রধান উপদেষ্টা এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেছেন, বাংলাদেশে কোনো অপশক্তির ঠাঁই হবে না। তিনি মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। তিনি আরও বলেন, শান্তিপ্রিয় জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তি টিকে থাকতে পারে না এবং ভবিষ্যতেও পারবে না।

 

মঙ্গলবার (২৭ মে) বিকালে নড়াইলের লোহাগড়া উপজেলার আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে যুব প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের শান্তি বজায় রাখতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে পাড়ায়-মহল্লায় কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

 

ইঞ্জিনিয়ার হুসাইন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, জামিরুল হক টুটুল, জেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ খিয়াম উদ্দিন, লোহাগড়া উপজেলার আমীর মাওলানা হাদিউজ্জামান, মাওলানা ইমরান হুসাইন প্রমুখ।সমাবেশে বক্তারা দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।