Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে জামায়াতের সমাবেশ: এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য দোয়া

পিরোজপুর জেলা প্রতিনিধি 
মে ২৭, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলা প্রতিনিধি 

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির রায়ে দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সভাপতিত্বে এ সমাবেশ হয়।

 

সমাবেশে বক্তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য শুকরিয়া আদায় করেন এবং অভিযোগ করেন, সাবেক সরকারের সময় জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। তারা এসব ঘটনার বিচার দাবি করেন।

 

বক্তাদের মধ্যে ছিলেন জেলা সহ-সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর আমীর ইসাহাক আলী, পৌর সেক্রেটারি আল আমিন শেখ ও ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান। সমাবেশ শেষে মুফতি মাওলানা আব্দুল হালিম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।