Nabadhara
ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
মে ২৮, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে বাগেরহাটের রামপালে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি আশপাশের এলাকা প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে এসে শেষ হয়।

 

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল প্রেসক্লাবের সভাপতি এম. এ. সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা মো. শেরোয়ান, মো. মাহাফুজ প্রমুখ। সভা পরিচালনা করেন আরজুল ইসলাম।

 

সভায় বক্তারা পুষ্টি সচেতনতার গুরুত্ব এবং সুস্থ জীবনযাপনের জন্য সুষম খাদ্যাভ্যাসের ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।