Nabadhara
ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে দেয়াল ধ’সে নির্মান শ্রমিকের মৃত্যু

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
মে ২৮, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগে প্লাম্বিং এর কাজ করার সময় দেয়াল ধসে পরে এক নির্মান শ্রমিকের মৃত্যু।

 

বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

 

মৃত্যু নির্মান শ্রমিকের নাম রাফিউল্লাহ খান (রাফি)। দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুর জব্বার খানের ছেলে।

 

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব আমার দেশ কে বলেন দুপুর ১২.৪৮ মিনিট এ আমরা সংবাদ পেয়ে সোয়া ১টায় ঘটনাস্থলে এসে রিসকিউ শুরু করি। প্লাম্বি মিস্ত্রী পাইপ নেওয়ার জন্য ফ্লোরের উপর দিয়ে কিছু অংশ দেয়াল কেটে ফেলে। কাটা অংশের মধ্য দিয়ে মাথা ঠুকিয়ে কাজ করার সময় দেয়াল ধসে চাপা পরে। শ্রমিক কে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

 

দুমকি থানার এসআই সজিব বলেন, আমি ওসি স্যারের ফোন কলে ঘটনা শুনে বিশ্ববিদ্যালয়ের ঘটনাস্থলে যাই, ফায়ার সার্ভিস এর স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। শ্রমিকের মরদেহ থানায় নিয়ে আসি। অভিভাবকের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।