Nabadhara
ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আবু সাঈদের আটক ও বিএনপি কর্মীদের মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি 

 

রামপাল উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আবু সাঈদের আটক ও বিএনপি কর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রামপালের বাঁশতলী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা শেখ আল মামুন।

 

সংবাদ সম্মেলনে শেখ আল মামুন অভিযোগ করেন, শেখ আবু সাঈদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় জামায়াত-বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছেন। তিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রামপাল উপজেলা পরিষদ ও বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার বিরুদ্ধে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমকে থাপ্পড় মারা, মাওলানা আব্দুল ওয়াদুদের মিছিলে হামলা, বিএনপি নেতা আব্দুল্লাহ আল আজমিরকে মারধরসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি দিগরাজ ডাবল মার্ডার কেসের আসামি এবং স্থানীয়দের জমি দখল ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত।

 

তিনি আরও জানান, গত ৫ আগস্টের পরও শেখ আবু সাঈদ এলাকা ছাড়েননি এবং মসজিদে জুমার নামাজের আগে হুমকি দিয়ে বলেছেন, “দশটি খুন করেও তিনি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবেন।” তার বাড়িতে আগ্নেয়াস্ত্র ও গভীর নলকূপের নামে টাকা আদায়ের অভিযোগও রয়েছে। গত ১৭ জানুয়ারি তার স্ত্রী ফাতেমা সুলতানার মাধ্যমে বিএনপি কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে পিবিআই তদন্ত করছে। ওই রাতে আবু সাঈদের রাইস মিল থেকে বোমা, রিভলবার ও শটগানের গুলি উদ্ধার করা হয়।

 

সংবাদ সম্মেলনে শেখ আল মামুন শেখ আবু সাঈদের গ্রেফতার ও বিএনপি কর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ আবু শাহিন, শেখ গালিব হোসেন, শেখ কবির হোসেন, শেখ লিমন, মল্লিক হাসিব, শেখ রফিক, শেখ জিয়া এবং সিকদার মঈন উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।