Nabadhara
ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে খাজা মোল্যা হ’ত্যা মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
মে ২৮, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পার-ইছাখালী গ্রামের কৃষক খাজা মোল্যা হত্যা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুমারডাঙ্গা গ্রামে নিজ নিজ বাড়িতে ফিরেছেন।

 

গত সোমবার উচ্চ আদালত তাদের ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।এ সময় লোহাগড়া থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর নড়াইলের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত থেকে উভয় পক্ষকে সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানায়।

 

পুলিশ জানায়, কোনো পক্ষ সংঘাত সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

আসামি পক্ষের নেতা শহিদুল শেখ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অঙ্গীকার করে বলেন, “খাজা মোল্যা হত্যাকে কেন্দ্র করে আমাদের বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। তারপরও আমরা শান্তি চাই এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কোনো সংঘাতে জড়াব না।

 

”লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন, “আসামিরা জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। সংঘাত এড়াতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে মোতায়েন ছিল। উভয় পক্ষকে সংঘাত থেকে বিরত থাকতে বলা হয়েছে। শান্তি ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।