Nabadhara
ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মে ২৮, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন” প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে।

 

২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত চলমান এই সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান জুয়েল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এবং প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।অনুষ্ঠানে পুষ্টি বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. মো. নাহিদুল ইসলাম।

 

পরিসংখ্যান বিদ এম এ তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, কে এম মাহামুদুল হক প্রমুখ।

 

বক্তারা সুষম পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবার ও সমাজে পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তারা শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী, কর্মজীবী এবং প্রবীণদের পুষ্টি নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

 

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম, পুষ্টি পরামর্শ, মা-শিশু পুষ্টি সেবা এবং স্কুল পর্যায়ে পুষ্টি শিক্ষা সেমিনারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।