Nabadhara
ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে জমি সংক্রান্ত বি’রো’ধে প্র’তি’পক্ষের হা’ম’লা’য় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, পিরোজপুর
মে ২৮, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ঝোলাগাতী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগম (৫০) নামে এক নারীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। আহত অবস্থায় খুলনা ২৫০ বেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে নিজ জমিতে চাষাবাদের বিষয়ে প্রতিবেশী কৃষক পিরুর স্বামীর সঙ্গে কথা বলছিলেন রোকেয়া বেগম। এ সময় প্রতিবেশী জাহাঙ্গীর ওরফে জাকির আকন পেছন থেকে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন এবং নির্মমভাবে মারধর করেন। ঘটনাস্থলেই রোকেয়া বেগম অচেতন হয়ে পড়েন।

এ সময় তার কন্যা আফিয়ার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত জাহাঙ্গীর ও তার সহযোগীরা পালিয়ে যায়।

পরবর্তীতে গুরুতর আহত রোকেয়া বেগমকে তার মেয়ে আফিয়া ও ছেলে আবু সালেহ স্থানীয়দের সহায়তায় প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে আফিয়া অভিযোগ করে বলেন, “জাহাঙ্গীর ও তার স্ত্রী সুরমা বেগম, সোবাহানের স্ত্রী রাহেলা, আলমগীরের স্ত্রী শাহনাজ আমার মাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং চিকিৎসাধীন অবস্থায় আমার মা মারা যায়।

এ সময় স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে ।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান হোসেন বলেন, “এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।